হাইমচরে ২১ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

 

হাইমচর ব্যুরো
আলগী বাজার খেলাঘরের আয়োজনে হাইমচরে ২১টি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মৃতি গোল্ডেন কাপ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট।
গত শনিবার সন্ধায় রব ম্যানশন ৩য় তলায় আলগীবাজার খেলাঘর অফিসে সব দলের টিম প্রধানদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে গ্রুপ নির্ণয় করা হয়। এ-গ্রুপে রয়েছে আলগী বাজার খেলাঘর, বন্ধুমহল স্পোর্টিং ক্লাব, গাজি নগর চাচা ভাতিজা স্পর্টিং ক্লাব, ছোট লক্ষীপুর এক্সপ্রেস একাদশ, মধ্য বাখরপুর স্পোর্টিং ক্লাব। বি- গ্রুপে রয়েছে এইট ওয়ান জুনিয়র একাদশ, নূরস্টার সমাজকল্যাণ পরিষদ, জুনিয়র স্পোর্টিং ক্লাব বাংলাবাজার, ফ্রেন্ডস ক্লাব একাদশ, লিজেন্ডারী একাদশ। সি- গ্রুপে রয়েছে সোহেল সরদার স্পোর্টিং ক্লাব, বিসমিল্লাহ মোড় একাদশ, চরভৈরবী ক্রিকেট একাদশ, হাওলাদার বাজার কিকেট একাদশ, নয়ানী অল ইষ্টার স্পোর্টিং একাদশ। ডি- গ্রুপে রয়েছে কালিখোলা স্পোর্টিং ক্লাব, ফরিদগঞ্জ নর্থ বিশকাটালী একাদশ, অল বেকারী স্টার স্পোর্টিং একাদশ, সরদার কিংস একাদশ, বর্ডারপুল স্পোর্টিং ক্লাব ও আখন বাড়ি ক্রিকেট একাদশ। এসময় উপস্থিত ছিলেন, আলগী বাজার খেলাঘর ব্যবস্থাপনা পরিচালক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপদেষ্টা সদস্য মো. খোরশেদ আলম কোতয়াল, জহির মাঝি, খালেক খাঁন, শাহনেওয়াজ টেলু, শফিকুর রহমান পাটওয়ারীসহ আলগী বাজার খেলাঘরের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য বৃন্দসহ ক্রিকেট প্রেমী টিম লিডার গন।
খেলাঘর প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর বেপারী বলেন, আমাদের সমাজ থেকে খেলাধুলা একেবারেই উঠে গেছে। তাই যুব সমাজ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। এ যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই আমরা আলগী বাজার খেলাঘরের আয়োজনে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। আমরা আগামি ১০ থেকে ১২ তারিখের মধ্যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করবো।
১১ ফেব্রুয়ারি, ২০২১।