স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রেডচিলি চাইনিজে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ।
সংগঠনের সাধারণ সভায় সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইমলাম অনিক। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান গাজী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অভিজিত রায়, শাওন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল, দপ্তর সম্পাদক কবির হোসেন মিজি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদ হোসেন অপু, কার্যনির্বাহী সদস্য অ্যাড. চৌধুরী ইয়াছিন ইকরাম, বাদল মজুমদার, তালহা জুবায়ের, সম্মানিত সদস্য বিমল চৌধুরী, মিজানুর রহমান লিটন, শেখ আল মামুন, কাদের পলাশ, জামাল হোসেন আখন্দ, এম এম কামাল, সজীব খান, মো. মাসুদ আলম, শাহরিয়ার খান কৌশিক, আশিক বিন রহিম, মুহাম্মদ বাদশা ভূঁইয়া, আনোয়ারুল হক, এইচএম নিজাম, ইমাম হোসেন গাজী, মো. ইব্রাহিম খান।
সভায় সর্বসম্মতিক্রমে আগামি ১১ মার্চ সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
২৫ ফেব্রুয়ারি, ২০২৩।
