হাজীগঞ্জে স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের তাগিদ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা, হাজীগঞ্জ থানা, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় তিনি হাজীগঞ্জ পৌরসভা আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। পরে জেলা প্রশাসক পৌরসভা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পৌরসভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক কামরুল হাসান পৌর মেয়রের উদ্দেশে বলেন, জেলার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে হাজীগঞ্জ পৌরসভায় যেভাবে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, এতে দ্রুতই পৌরসভার একটি স্থায়ী ও নিজস্ব বাসস্ট্যা- প্রয়োজন। আগামি ৫/৭/১০ বছর পর জায়গা পাওয়া যাবে না। তাই যতো দ্রুত সম্ভব, একটি বাসস্ট্যা-ের ব্যবস্থা করবেন।
তিনি হাজীগঞ্জ পৌরসভার সৌন্দর্যের প্রশংসা করে আরো বলেন, পৌর এলাকার রাস্তা-ঘাটে কোনো ময়লা-আবর্জনা নেই। এটি সত্যিই প্রশংসার যোগ্য। হাজীগঞ্জ পৌরসভায় অবৈধভাবে দখলকৃত খালগুলো উদ্ধার করে, পৌর কর্তৃপক্ষ সৌন্দর্য বর্ধন করতে পারেন। যেনো কোনো বাড়ির ময়লা-আবর্জনা খালে ফেলতে না পারে এবং হাজীগঞ্জ বাজারের ব্রিজের উপর রাখা গাড়িগুলোর বিষয়ে পৌরসভার হস্তক্ষেপ করা উচিত।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন ও রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, নাজমুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মোহাম্মদ শাহআলম, কাজী মনির হোসেন, হাজী মো. কবির হোসেন, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. মাহবুবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এদিন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক কামরুল হাসান প্রথমে হাজীগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। এরপর হাজীগঞ্জ পৌরসভা শেষে তিনি কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম ও ভূমি অফিস পরিদর্শন করেন। বিকাল পাঁচটার দিকে জেলা প্রশাসক কালচোঁ উত্তর ইউনিয়ন পরিদর্শনে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
২৫ ফেব্রুয়ারি, ২০২৩।
