স্টাফ রিপোর্টার
চাঁদপুরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পূর্তি উপলক্ষে সোমবার (১৫ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
এসময় উপিস্থত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি এসএম মহসিন, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, দৈনিক ইল্শেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
১৬ মার্চ, ২০২১।
