স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২০-২০২১ সালের
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ফ্যামিলে ডে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী।
তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাদারিত্বে ফিরে আসতে হবে। কারণ সাংবাদিকরা বাংলাদেশের সব অর্জনের সাথে জড়িয়ে আছেন। কোন সংবাদিক দলের কর্মী হয়ে কাজ করতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আমরা তার হাতকে শক্তিশালী করতে কাজ করছি।
তিনি বলেন, চাঁদপুরের সাংবাদিকরা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমি আপনাদেরই একজন। এই করোনাকালেও আপনারা অনেক কাজ করেছেন। আশা করি আপনারা অবশ্যই আপনাদের পেশার পরিচয় দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন।
সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক মাইনুল ইসলাম এবং গীতা পাঠ করেন সাংবাদিক বিমল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানকে উপলক্ষে লেখা সংগঠনের দপ্তর সম্পাদক কবির হোসেন মিজির লেখা ‘থিম সং’ পরিবেশন করা হয়।
১৬ মার্চ, ২০২১।
