চাঁদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির সাথে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলার আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন। সঞ্চালনার ছিলেন ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হোসেন পাটোয়ারী।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম। পরে সংগঠনে জেলার আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্য রাখেন ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

সঞ্চালক মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আন্দোলন-সংগ্রামকে বেগবান করার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর পৌর শাখার কমিটি ও চাঁদপুর সদর কমিটির সভায় আজকের সভার বিষয়বস্তু ও উদ্দেশ্য সম্পর্কে উপস্থাপন করেন।

তিনি চাঁদপুর সদর কমিটির আহ্বায়ক শাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম  এবং পৌর কমিটির আহ্বায়ক ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রধানিয়া এবং চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকসহ স্ব-স্ব ২০ সদস্যবিশিষ্ট  কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন।

আলোচনায় বাংলাদেশ শিক্ষক সমিতির শিক্ষকদের দাবি আদায়ে অতীতে অগ্রণী ভূমিকা পালনে সম্পৃক্ত হওয়া ও আলোচনায় আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি জেলার আহ্বায়ক ও সদস্য সচিবকে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি’র সাথে শিক্ষকদের দাবিসমূহ নিয়ে আলোচনা করার অনুরোধ জানান। সভায় আগামি ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচিত উপজেলা ও পৌর কমিটি গঠনে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা তৈরি করার লক্ষ্যে সদর উপজেলা ও পৌর বর্তমান কমিটির সব নেতৃবৃন্দকে অনুরোধ জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুসুদনের প্রধান শিক্ষক গণেশ কর্মকার, চাঁদপুর সদরের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রধানিয়া, মতলবের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, হাজীগঞ্জের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান ভূঁইয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন পুরানবাজার নুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ কর্মকার, যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হাজীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র কর্মকার, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র ঘোষ, দাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, নানুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, কৃষ্ণপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের মো. হারুন অর রশিদ এবং বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

২৮ অক্টোবর, ২০২০।