মতলব উত্তর ব্যুরো
‘মা ইলিশ রক্ষা করি ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ এই শ্লোগানকে সামনে রেখে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা করেন। উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বিধি বিধান অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সারাদেশে সব ধরনের মৎস্য পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।
এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান কামাল, মোহনপুর ইউপি সদস্য মো. বাবুল হোসেন বেপারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক প্রধানসহ এলাকা গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন মৃধা বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। বাংলাদেশের অহংকার রূপালী ইলিশ সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই ইলিশ সংরক্ষণে এগিয়ে আসি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান কামাল বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। অবরোধকালীন সময়ে জেলেদের বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে সরকার।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি জেলেদের সরকারি আইন মেনে চলার জন্য অনুরোধ জানান।
২৮ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ইলিশ রক্ষায় মতলব উত্তরে ওসির সচেতনতামূলক সভা
