চাঁদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) বিকেল ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে মিনিট্রাকের উপর অস্থায়ী মঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলার মানুষ বিদেশী, জাতি, গোষ্ঠি কারো কাছে মাথা নত করেনি, আমরাও করবো না। ১৬ কোটি ৯৯ লাখ মানুষের মুখে একই আওয়াজ খুনি হাসিনার আওয়াজ। যুব সমাজ ও নতুন প্রজন্ম তোমরা মনে শক্তি ও সাহস আনো। প্রশাসনের কিছু রুই-কাতলা ধরা পড়ছে। তারা নাকি বিদেশ যেতে পারবে না। চাঁদপুরে প্রশাসনের যারা আমাদের নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছেন, নির্যাতন করেছেন। তাদের তালিকা আমাদের কাছে রয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির আহŸায়ক ও কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি রাশেদা বেগম হীরা, ফরিদগঞ্জ বিএনপির সমন্বয়ক এম এ হান্নান।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান ও মুনির চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু তাহের পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার ভ‚ঁইয়া, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুছ, সাধারণ সম্পাদক আমানত গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান।
এসময় বক্তারা বলেন, এই মুহূর্তে দরকার নিরপেক্ষ সরকার। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনদিন বাড়ছেই। সরকারের কোন মাথা ব্যাথা নেই। মেঘা প্রজেক্টের মাধ্যমে তারা মেঘা মেঘা দুর্নীতি করে। এই পেটুয়া সরকার প্রধান যদি নিজের টাকায় বাজার করতেন, তাহলে বুঝতেন দ্রব্যমূল্যের কি হাল। আপনি তো জনগণের টাকা আত্মসাৎ করে বাজার করেন, তাই জনগণের দুঃখ বুঝেন না। আর ঘরে থাকার সময় নেই। বাংলার জনগণ আজ দ্রব্যমূল্যের চাপে পৃষ্ট। আমরা জনগণকে সাথে নিয়ে এই জুলুম সরকারের পতন নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকবো।
এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখের রাস্তা ছিল কানায় কানায় পূর্ণ।

০৩ মার্চ, ২০২২।