স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২ সালের ডিটিটিএস (ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার) আগামিকাল শুক্রবার (৪ মার্চ) শুরু হবে। কক্সবাজারের রয়েল টিউলিপ লাক্সারী হোটেলে দুই দিনব্যাপী ঐ ট্রেনিং অনুষ্ঠিত হবে। এতে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ২০২২-২৩ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট কর্মকর্তারা অংশ নেবেন। মেট্রোপলিটন চট্টগ্রাম রোটারী ক্লাব ২০২২ সালের ডিটিটিএস আয়োজন করছে।
কক্সবাজারে অনুষ্ঠেয় ঐ ট্রেনিং সেমিনারে চাঁদপুর, চাঁদপুর সেন্ট্রাল ও হাজীগঞ্জ রোটারী ক্লাবের ৮ জন রোটারিয়ান অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা হচ্ছেন ঃ চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, রোটা. নাসির উদ্দিন খান ও রোটা. মাহবুবুর রহমান সুমন; চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল বারী জমাদার মানিক ও রোটা. নূরুল আমিন খান আকাশ এবং হাজীগঞ্জ রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. জাফর আহমেদ, রোটা. আশফাকুল আলম চৌধুরী ও রোটা. ইঞ্জি. মাসুদ ইবনে মিজান।
ডিটিটিএস (ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার) এর চেয়ারম্যান ও মেট্রোপলিটন চট্টগ্রাম রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ ফাহিম জানান, শুক্রবার থেকে কক্সবাজারের রয়েল টিউলিপ লাক্সারী হোটেলে ২০২২-২৩ রোটারী বর্ষের ডিটিটিএস ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এতে আগামি রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
২০২১-২২ রোটাবর্ষের ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ শাহজাহান জানান, ডিটিটিএস (ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার) এ গভর্নর (২০২২-২৩) রোটা. রুহেলা খান চৌধুরী আগামি রোটারী বর্ষের কর্মপরিকল্পনাসহ নানা কার্যক্রম প্রণয়ন এবং ডিস্ট্রিক্ট পরিচালনায় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। যারা আগামি বর্ষে ডিস্ট্রিক্টে কাজ করবেন তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় সেমিনারে অন্তর্ভূক্ত রয়েছে।
০৩ মার্চ, ২০২২।
