স্টাফ রিপোর্টার
আগামি ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে ৭ জনের বৈধ ও ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৮ মার্চ) দুপুর ১২টায় শহরের জেএম সেনগুপ্ত রোডের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি/সম্পাদক পদে ৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক ভোটার তালিকায় সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিনের নাম অন্তর্ভুক্ত না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
সভাপতি পদে বৈধ প্রার্থীরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থীরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি/সম্পাদক পদে ৪জন করে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনসহ মোট ৭ জন বৈধ হয়েছেন। সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিন বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক ভোটের তালিকায় অন্তর্ভুক্ত না থাকায় তার প্রার্থীতা বাতিল হয়েছে।
তিনি আরো বলেন, কোন ধরনের হুমকি-ধমকী দিয়ে নির্বাচন কমিশনকে পিছু হঠাতে পারবে না। নির্বাচন নির্বাচনের আংগিকেই চলবে।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৫ জন। আজ মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী ঘোষণা ও প্রতিক বরাদ্দ (সকাল ১০টা থেকে দুপুর ১২টা)। আগামি ২ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১ম অধিবেশন। সম্মেলনস্থানেই দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনাররা।
মাহবুবুর রহমান শাহিনের প্রার্থীতা বাতিল
সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান শাহিনের প্রার্থীতা বাতিল হয়েছে। বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।
চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সভাপতি/সম্পাদক পদে ৪ জন করে মোট ৮জন মনোনয়পত্র জমা দেয়। সোমবার (২৮ মার্চ) ছিলো মনোনয়নপত্র যাচাই-বাছাই। নির্বাচন কমিশনার সভাপতি/সম্পাদক পদে ৮ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এরমধ্যে বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক ভোটার তালিকায় সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিনের নাম অন্তর্ভুক্ত না থাকায় তার প্রার্থীতা বাতিল করে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছুল ইসলাম মন্টু জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি/সম্পাদক পদে ৪জন করে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে যাচাই-বাছাই শেষে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছেন। সভাপতি পদে মাহবুবুর রহমান শাহিনের নাম ভেটের তালিকায় অন্তর্ভুক্ত না থাকায় এবং মনোনয়পত্রে ভোটার সংখ্যা লিখার স্থান খালি থাকায় বিএনপির গঠনতন্ত্রের ২৪ পৃষ্ঠার ৭ ধারা মোতাবেক তার প্রার্থীতা বাতিল করা হয়।
২৯ মার্চ, ২০২২।
