মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি নামক স্থানে গরুবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে উল্টে পড়ে যায়। এতে ঘটনায় ৪টি গরু মারা যায়। সোমবার (২৮ মার্চ) সকাল ৯টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি অবস্থায় হঠাৎ করে গরুবাহী টমটমটি ক্যানেলে পড়ে যায়। টমটমের তলে পড়ে গেলে ৪ টি গরু পানিতে ডুবে মারা যায়। ৫টি গরু বাঁচানো গেছে।
টমটম চালক আ. জব্বার বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা পাঞ্জার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরমধ্যেই গাড়িটি ক্যানেলে পড়ে যায়। কোন মানুষ হতাহত হয়নি।
গরুর মালিক নীল চান জানান, আজ শহরমালী গরুর হাট। ওই হাটে ৯ টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৯ মার্চ, ২০২২।
