চাঁদপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলাসহ সদর ও শহরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিপুল উৎসাহ ও উদ্দীপুনার মধ্য দিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নির্বাচন একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে থেকে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর অবস্থা বিরাজ করে। সাধারণ নির্বাচনের মতই এই নির্বাচনে সব ব্যবস্থাপনা ছিলো। দীর্ঘ লাইনে ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে ভোট প্রদান করেন। নির্বাচনের সকল কাজেই শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করেন।
চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়, শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, গণি মডেল উচ্চ বিদ্যালয়, লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, ডিএন উচ্চ বিদ্যালয়, আক্কাছ আলী স্কুল, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল সরকারি হাই স্কুল, নানুপুর উচ্চ বিদ্যালয়, বাগাদী গণি উচ্চ বিদ্যালয়সহ আশপাশের সকল বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখা গেছে।
শহরের বিদ্যালয়গুলোতে নির্বাচন পর্যবেক্ষণ করেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্যরা। শহরের আক্কাছ আলী স্কুলে বিদ্যালয়ের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এছাড়া জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় একই সময়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।