স্টাফ রিপোর্টার
বিশ্ব অপরিণত শিশু দিবস উপলক্ষে চাঁদপুরে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শোভাযাত্রাটি চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো হাসপাতালের সামনে এসে শেষ হয়।
পরে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ।
চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং আইসিডিডিআর,বি’র সিনিয়র ফিল্ড রিসার্স অফিসার মো. ছানাউল্লাহ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আরটিএম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক সৈয়দ জগলুল পাশা, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (চাইল্ড) ডা. ওয়ালিউর রহমান, হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (চাইল্ড) ডা. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা অপরিণত শিশু দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অপরিণত জন্মের কারণে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পায়। শিশুর অক্ষমতা দেখা দেয়। আমাদের অসচেতনতার কারণে এই রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে বিশ্ব অপরিণত শিশু দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা
Post navigation
