স্টাফ রিপোর্টার
‘সাদাছড়ি ব্যবহার করি-নিশ্চিন্তে পথ চলি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউস থেকে দিবস উপলক্ষে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি তার বক্তব্যে বলেন, এই বিশেষ ক্ষমতা সস্পন্ন মানুষগুলো আমাদের জন্য বোঝা নয়। আমরা যদি একটু মানবিক দিক বিবেচনা করি তাহলে এই জনগোষ্ঠীকে আমাদের শক্তিতে রুপান্তর করতে পারবো। বর্তমান প্রধানমন্ত্রী এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলো সঠিক নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কাজ করছে। আমরা যদি তাদেরকে যথাযত ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে সমাজের জন্য তাদের করার অনেক কিছু আছে। তাই আমাদের সকলের উচিত তাদের প্রতি বিশেষ মনোযোগ দেয়া।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, বিশিষ্ট চিকিৎসক নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, জেলা ডিবি পুলিশ ইনচার্জ নূর হোসেন মামুন প্রমুখ।
শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম ও দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো. ইব্রাহিম খলিল।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. মহিউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দৃষ্টি প্রতিবন্ধী নারী ও পুরুষরা।
অনুষ্ঠানের সমাপনীতে বিভিন্ন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদাছড়ি ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণাদী বিতরণ করা হয়।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস
Post navigation
