
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের বর্ধিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৫ শ’ ৯টি ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পৌর পাঠাগারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মাহামুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
পৌর সমাজকর্মী কামরুল ইসলামের পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মাঈনুল ইসলাম পাটওয়ারী, হাবীবুর রহমান দর্জি, কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, আয়েশা রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আ. লতিফ গাজী, মামুনুর রহমান দোলন, আলমগীর খান, ডিএম শাহাজাহান, আ. মালেকসহ আরো অনেকে।
এসময় ৩২৬টি বয়স্ক ভাতা, ১২৮টি প্রতিবন্ধি ভাতা ও ৫৫টি বিধবা ভাতা প্রদান করা হয়।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার বই বিতরণ
Post navigation
