শাহ আলম খান
চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানা ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ না মানায় ৩ ব্যবসায়ী ও এক ব্যাক্তিকে ৩ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বিপণীবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চাঁদপুরের বিপণীবাগ বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাস্ক না পরার কারণে এক ব্যাক্তিকে ২শ’ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন চাঁদপুরে পাট পরিদর্শক মো. জসিম উদ্দিনসহ আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।
২৬ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে অর্থদণ্ড
