ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবর্জনা ও পোস্টার সরিয়ে নিতে সেতুমন্ত্রীর নির্দেশ

 

 

জাহাঙ্গীর আলম ইমরুল

অবশেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ময়লা-আবর্জনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লায় সড়ক ও জনপথ অধদিপ্তরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।

নিষেধ করার পরও কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা রয়েছে তা জানতে চান মন্ত্রী। সেই সাথে মহাসড়কের পাশে কেন পোস্টার-ব্যানার থাকবে তাও জানতে চান এবং তা যারই হোক তা সরিয়ে ফেলারও নির্দেশ দেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্যও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। কুমিল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীরা এ ভিডিও কনফারেন্সে অংশ নেন।

২৬ আগস্ট, ২০২০।