স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের রেলওয়ে ঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ১শ’ গ্রাম গাঁজাসহ মো. খোরশেদ আলম (৬০) ও মো. আব্দুর রহমান (৫৫) নামে আটক দুই মাদকসেবীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে খোরশেদকে ১শ’ এবং রহমানকে ২শ’ টাকা জরিমানা করা হয়। রোববার (২০ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় রোববার সন্ধ্যার পর অভিযান পরিচালনা করে মো. খোরশেদ আলম ও মো. আবদুর রহমানকে ১শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে আটক মাদক সেবনকারীদের ২টি মামলা দায়ের করে প্রত্যককে ৩ মাস করে কারাদণ্ড ও ১শ’ টাকা করে মোট ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।
২২ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড
