
জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে
………. অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মডার্ন শিশু একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের ব্যাংক কলোনী বিদ্যালয় প্রাঙ্গণে কৃতী শিক্ষর্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের আয়োজনের উদ্দেশ্য অনেক মহৎ। ভালো ফলাফল প্রত্যেকটি শিক্ষক ও অভিভাবকের প্রাপ্তি। সুস্থ দেহ ও সুস্থ মন তৈরীর করাই নামই শিক্ষা। পারমাণবিক বোমা, ডিনামাইট, যুদ্ধ বিমান তো মানুষের জ্ঞানের তৈরী। কিন্তু এই জ্ঞান কোথায় ব্যবহার করবো। তা জানতে হবে। জ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে। ছোট শিশুরা হচ্ছে কাদা মাটির মতো। তাদের আপনি যেভাবে তৈরী করবেন সে সেভাবেই তৈরী হবে। নৈতিক শিক্ষায় শিশুদের শিক্ষিত করতে হবে।
তিনি আরো বলেন, মা হচ্ছেন একটি বিদ্যালয়। সন্তানদের গড়ে তোলার জন্য মায়ের ভূমিকা অনেক। শিশুদের শ্রেষ্ঠ মানুষের গল্প শোনাবেন, তাদের জীবনী তুলে ধরবেন। তাদের নৈতিক নার্সিং করাতে হবে। একটি শিশুর জ্ঞানের সর্বোচ্চ ক্যাপাসিটি বেশি থাকে ৬ বছর বয়স পর্যন্ত। তাই এই সময়টুকু শিশুকে জ্ঞান অর্জনে বেশি উৎসাহি করবেন। মা হচ্ছেন একটি শিশুর বড় শিক্ষক। বাবা মা হিসেবে আপনার উপস্থাপনা আপনার শিশুর কাছে জীবন গড়তে অনেক ভূমিকা পালন করবে। মর্ডান শিশু একাডেমীর লেখাপড়ার মান ও ফলাফল অনেক ভালো। তাদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের শিক্ষামন্ত্রী আপনাদের ডা. দীপু মনি। এই শিশুরা নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়বে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা মাহমুদ নেহালের সভাপতিত্বে এবং মুশফিকা ইরা ও মাশরুফার যৌথ পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন পাটওয়ারী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক বেপারী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ শিশির, শিক্ষানুরাগী মনিরুল ইসলাম মিয়াজী, জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান গাজী।
উপস্থিত ছিলেন সমাজসেবক মফিজুল ইসলাম মিয়াজী, মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, শিক্ষক শাখাওয়াত হোসেন, মো. কামাল হোসেন, নোমান, বিনু, লুবনা, শাকিলা, ফাহিমা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
