স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনাকালীন লকডাউনকে উপেক্ষা করে ও পবিত্র রমজান মাসের রমজানকে অবমান করে শহরের পুরাণবাজার এলাকা থেকে মদপান করে মাতলামি করার সময় ৩ যুবককে আটক করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার এএসআই মো. আবু হানিফ সুমন ও একদল পুলিশ সদস্য গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ৩ যুবককে মাতাল অবস্থায় পুরাণবাজার লোহারপুল এলাকা থেকে আটক করে।
আটক যুবকরা হলেন- শহরের পুরাণবাজার এলাকার জাফর (৩০), করিম গাজী (২৮) ও শহরের ওয়ারলেছ এলাকার সুমন মিজি (৩০)। তারা পুরানবাজার নতুন রাস্তার মোড় এলাকায় বাংলা মদের দোকান থেকে মদ ক্রয় করে পান করে।
গতকাল শনিবার দুপুরে আটক মদ পান করা ৩ যুবককে চাঁদপুর আদালতে পুলিশ সোপর্দ করলে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, বিগত সময় যদিও বিভিন্ন অবৈধভাবে মদপান করার কারণে আদালত তাদের জরিমানা করে শাস্তি দিয়ে ছেড়ে দিত। কিন্ত বর্তমান সময় করোনা ও পবিত্র রমজান মাসে দিনের বেলা পানাহার নিষেধ থাকার পরও মদপান করায় ৩ যুবকের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছেন।
এএসআই আবু হানিফ সুমন জানান, মদ পানের বিষয়টি আটক ৩ যুবক স্বীকার করেছেন। তারা পুরানবাজার মদের দোকান থেকে ১০ আউন্স (১০ মিলি) বাংলা মদ ২শ’ টাকায় ক্রয় করে পান করে।
১৮ এপ্রিল, ২০২১।
