চাঁদপুরে মহান বিজয় দিবসে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন পেশা শ্রেনীর সংগঠন। গত সোমবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক লেকের পাড়ে ‘অঙ্গীকার’ পাদদেশে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর পুষ্পস্তবক অর্পণ করেন পর্যায়ক্রমে: চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারীসহ কর্মকর্তাবৃন্দ। চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা নেতৃবৃন্দ। চাঁদপুর নৌ পুলিশের পক্ষে নৌ পুলিশের এসপি জমসের আলী ও চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের খানসহ কর্মকর্তাবৃন্দ।
সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আরো পুষ্পস্তবক অর্পণ করেনঃ পিবিআই পুলিশ চাঁদপুর, জেলা কমান্ডেন্ট, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, চাঁদপুর সড়ক বিভাগ, চাঁদপুর এলজিইডি, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা কারাগার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
রাজনৈতিক সংগঠনের মধ্যেঃ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষে নেতা-কর্মীবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌর আওয়ামী লীগ, চাঁদপুর জেলা যুবলীগ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা মহিলা যুবলীগ, চাঁদপুর জেলা ছাত্রলীগ, চাঁদপুর পৌর ছাত্রলীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ, চাঁদপুর জেলা কৃষক লীগ, চাঁদপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন। চাঁদপুর জেলা গণফোরামের পক্ষে জেলা সভাপতি অ্যাড. সেলিম আকবরসহ নেতৃবৃৃন্দ।
পেশাজীবী সংগঠনের মধ্যেঃ চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, সনাক চাঁদপুর, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, এডাব চাঁদপুর, চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদ, সনাক চাঁদপুর, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা, সাহিত্য একাডেমি চাঁদপুর, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম, ডিফেন্স এক্স সোলজার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা, ব্র্যাক চাঁদপুরসহ বিভিন্ন সংগঠন।
পুষ্পস্তবক অর্পণের আগে অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধাসরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পর্যায়ক্রমে দিবসের সব কর্মসূচি অনুষ্ঠিত হয়।