মাদকের কারণে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে
………মোহাম্মদ জামাল হোসেন
স্টাফ রিপোর্টার
‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এ শ্লোগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে ৩১তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২ জানুয়ারি) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদকের কারণে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। ২০২১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ না হলে দেশের নতুন প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। এ মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদককে নির্মূল করতে হলে আমাদের আরো ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা মাদকদ্রব্য সেবনের কুফল নিয়ে রিপোর্ট পত্রিকায় প্রকাশ করায় মাদক সেবন অনেক কমেছে। আমরা সবাই মাদককে না বলি। আমাদের মাদকের খবর পৌঁছাতে পারলে সব পাড়া ও মহল্লায় মাদকদ্রব্য নির্মূলে অভিযান যে কোন সময় চালাতে প্রস্তুত রয়েছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. ইছারুহুল্লাহ।
সংক্ষিপ্ত আলোচনা সভার আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরসময় একজাঁক বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
৩ জানুয়ারি, ২০২১।
