বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবিতে বই বিতরণ

 

স্টাফ রিপোর্টার
নতুন বছর মানে নতুন ক্লাস, নতুন উত্তেজনা, নতুন পড়াশোনা। আর সে পড়াশোনা যদি হয় ছাপাখানার গন্ধমাখা নতুন ঝকঝকে বই দিয়ে তাহলে তো কথাই নেই। এবছর করোনাভাইরাস কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও নতুন বই নিতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (১ জানুয়ারি) বেলা ১২টায় সারা দেশের মতো চাঁদপুর বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম দুলাল পাটওয়ারী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহীর হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, বিদ্যালয়ের শিক্ষক কাজী খোদেজা, মাহবুবা সুলতানা, নার্গিস বেগম, অর্পনা বিশ্বাস, আবিদা সুলতানা সাথী, শাহনাজ পারভীন, আছমা আক্তার, মোহাম্মদ আনোয়ার হোসাইন, আবিদা সুলতানা কেয়া, পপি রানী দাস, নাছির আলমসহ শিক্ষার্থীরা।
এসময় ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
৩ জানুয়ারি, ২০২১।