চাঁদপুরে মাদকসহ ফেরদৌস আলম আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ষোলঘর এলাকা থেকে মাদকসহ মো. ফেরদৌস আলম (৪৯) কে আটক করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড জানায়, শহরের ষোলঘর বিটি রোডের ১০৭৯ হোল্ডিংয়ের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের কিছু আলামত ফেরদৌসকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।