
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকা থেকে আটক মাদকসেবী মো. কবির মোল্লা (৩০) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার কাছ থেকে ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন ক্লাব রোডের মাথায় মানিকের দোকনের সামনে রাস্তার উপর হতে মো. কবির মোল্লা (৩০), পিতাঃ মৃত-খালেক মোল্লা, সাং ক্লাবরোড, উপজেলাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুরের পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে পলিথিনে মোড়ানো এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২ পিস, ইয়াবা সেবনের পাইপ ১টি, রাংতা কাগজ ১টিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হাতেনাতে আটক করা হয়।
সে দীর্ঘদিন মাদক (ইয়াবা) সেবন করে আসছেন মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯ এর উপধারা ১ এর দফা (গ) লংঘন করার অপরাধে ধারা ৩৬(১) এর সারণী ১৬ মোতাবেক ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ৩শ’ টাকা অর্থ দন্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মজিবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো. জহিরুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ।
