
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাছিয়াখালী গ্রামের অলিউল্ল্যা মুন্সিবাড়ির শফিকুল ইসলাম মুন্সির ছেলে মোহাম্মদ হাছান গত মঙ্গলবার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনিজনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। তিনি মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মোহাম্মদ হাছানকে দাফন করা হয়।
জানাযায় হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে যান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার পিএম আক্তার, জেলা যুবদলের সদস্য মো. ফারুখ খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. কাজল পাটওয়ারী রাজু, ঢাকা বাংলা কলেজের সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম রিয়াদ, ঢাকা কলাবাগান স্বেচ্ছাসেবক নেতা জসিম, রায়হান, শহিদুল, কাউছার, ইউনিয়ন যুবদল নেতা মো. সাইফুল ইসলাম নিশান, সোহাগ, মোস্তাকিন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক কাউছার হোসেন, আবদুল্লাহ, ফরহাদ পাটওয়ারী, মানিক, রাকিব হোসেন, সালাউদ্দিন শেখ, মানিক শেখ, শাহিবাজার যুবসংঘ ক্লাবের সভাপতি পিএম রিকু সারয়ারসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিবর্গ।
