চাঁদপুরে মাদকের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সুমন গাজী ওরফে বেজি সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। পরে পুলিশ বিকেলে আসামিকে আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের পূর্ব জাফরাবাদ এলাকা হতে বেজি সুমনকে গ্রেফত্রা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন,চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান। তাকে সহযোগীতা করেন সহকারী উপ-পরিদর্শক মো. আবু হানিফসহ পুলিশ সদস্যরা।
সুমন গাজী ওরফে বেজি সুমন শহরের পূর্ব জাফরাবাদ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। সে ২০১৮ সালের মাদক মামলা নং- জি আর-৪২৬/১৮ এর ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি। পুলিশ দীর্ঘদিন চেষ্টার পর তাকে গ্রেফতার করে। সে এ মামলার সাজার সময় আদালতে অনুপস্থিত ছিল। এরপর থেকে সে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। পরিবারের সাথে দেখা করতে এসে সে গ্রেফতার হয়।
০৪ মার্চ, ২০২১।