চাঁদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশমতে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
অভিযান পরিচালনাকারী চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, ২৪ জানুয়ারি রাতভর অভিযান চালিয়ে ওয়ারেন্ট তামিলের মাধ্যমে শহরের মমিনপাড়া এলাকার মৃত মফু বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২২) কে ২০২০ সালের জি.আর ২২৭/২০নং চুরি মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে বিশেষ অভিযান চালিয়ে ২০২০ সালের দায়েরকৃত জি.আর মামলায় ২২৮/২০ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত দাঙ্গা-হাঙ্গামা ও মারামারি মামলার আসামি শহরের যমুনা রোডস্থ টিলাবাড়ী এলাকার ৭নং-ওয়াডের বাসিন্দা রইছ উদ্দিনের ছেলে বাদশা (২০) কে চাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
একই দিন সন্ধ্যায় ও রাতে চাঁদপুর মডেল থানা অফিসার মো. নাসিম উদ্দিনের নির্দেশমতে এসআই রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ সঙ্গীয় সদস্যদের নিয়ে দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, চাঁদপুরে আদালতের নির্দেশে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। তারই অংশ হিসেবে এ পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
২৬ জানুয়ারি, ২০২১।