সাইফুল ইসলাম
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১৩শ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে একটি যাত্রীবাহী
লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে জাটকাগুলো গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করে দেয়া হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান জানান, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৩ নামক যাত্রীবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে প্রায় ১৩শ’ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়।
এ সময় তার সাথে ছিলেন চাঁদপুর সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুব রশিদ ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ। পরে জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের উপস্থিতিতে ১৭টি মাদ্রাসা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
২৬ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ১৩শ’ কেজি জাটকা জব্দ
