স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে শহরের আদর্শ মুসলিম পাড়া নূরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১১০ জন শিশুর বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদ্রাসা ভবনে এই ক্যাম্প পরিচালিত হয়। এতে চাঁদপুর মাজহারুল হক চক্ষু হাসপাতালের একজন চিকিৎসক ও দু’জন সহকারী সহায়তা করেন।
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পিআরও মো. আবু জাফর বলেন, তারা ক্যানাডিয়ান ফাউন্ডেশন অরবিসের আর্থিক সহযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের ক্যাম্প করে বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ প্রয়োজনীয় চশমা ও ঔষধ দিয়ে থাকেন। এদের মধ্যে যাদের চোখে জটিলতা রয়েছে তাদের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন। তবে এটি বাস্তবায়নের সময় প্রত্যেককে মাক্স বিতরণসহ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
২১ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা
