আহসান হাবীব সুমন
কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে প্রতিবন্ধী ফারজানা (১২) ও ইবা আক্তার (৯) নামে দুই শিশু পানিতে ডুবে মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের দারচর গ্রামে।
জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় দারচর গ্রামের ফয়েজ উল্ল্যার মেয়ে হাসনেয়ারা বেগমের প্রতিবন্ধী শিশু কন্যা ফারজানা আক্তার ও একই বাড়ির আবু তাহের মেয়ে আকলিমার মেয়ে ইবা আক্তার বাড়ির পাশে বড় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যায়।
পুকুরটি গভীর হওয়ায় মুহূর্তের মধ্যে দু’শিশু পুকুরে তলিয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফারজানা ও ইবা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ইবাকে তার বাবার বাড়ি পার্শ¦বর্তী গ্রাম বরুচরে নিয়ে দাফন করা হয়। অপরদিকে প্রতিবন্ধী শিশু ফারজানা আক্তারকে তার নানার বাড়িতেই দাফন করা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২০।
