চাঁদপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর এলাকায় স্বাস্থবিধি না মেনে অযথা ঘুরাঘুরির অপরাধে ১০ ব্যক্তিকে ২ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালাত। শনিবার (২৬ জুন) সকাল ১১টা পৌর এলাকার পুরাতন বাস স্ট্যান্ড, ইলিশ চত্বর, রেলওয়ে হকার্স মার্কেট, হাকিম প্লাজা, শপথ চত্বর এবং বড় স্টেশন মোলহেড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০ মামলায় ১০ জনকে ২ হাজার ৩শ’ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

২৭ জুন, ২০২১।