চাঁদপুরে মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক ৫ম ব্যাচের প্রশিক্ষণ


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ফার্মাসিস্টদের মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বেটার হেলথ্ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ (পিসিবি) এবং ম্যানেজমেন্ট সাইসেন্স ফর হেলথ্ (এমএসএইস) আয়োজিত চাঁদপুর জেলা শখার সি-গ্রেড ফার্মাসিস্টদের নিয়ে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয়ক এটি ৫ম প্রশিক্ষণ।
গতকাল সোমবার চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট ভোজনে ৫ম ব্যাচের প্রশিক্ষণ প্রদান করেন ম্যানেজমেন্ট সাইসেন্স ফর হেলথ্ আন্ডার বেটার হেলথ ইন বাংলাদেশ প্রজেক্টের টেকনিক্যাল এ্যাডভাইজার রেগুলেশন এবং এক্রিডিটেশন মো. নুরুজ্জামান।
তিনি বলেন, ঔষধ শিল্পে বাংলাদেশ অনেক উন্নত। ফার্মেসীতে আসার পর ঔষধের গুণগতমান নষ্ট হয়ে যায়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনাদের ফার্মেসী সুন্দরভাবে পরিচালনা করবেন।
বাংলাদেশ সেন্টার ফর কমিনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) মো. মহিতুর রহমান খানের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মকান্ড পরিচালনা করেন লোকাল কো-অডিনেটর বিসিসিপি।
কর্মশালার উদ্দেশ্য হলো- ওষুধ বিক্রি ও ব্যবহারের সাধারণ, আইনগত ও নীতিগত দিকসমূহ পর্যালোচনা করা। মডেল ফার্মেসী ও মডেল ওষুধের দোকান স্থাপন ও পরিচালনার আদর্শ মানদন্ড এবং ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান অর্জন করা। ওষুধ ব্যবস্থাপনা ও ওষুধ প্রশাসন সংক্রান্ত বিষয়ে ধারণা অর্জন করা। পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি, স্বস্থ্য ও পরিবেশ এবং স্বাস্থসেবা ও সরকারের ভূমিকা বিশ্লেষন করা।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট ভোজনে ৫টি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রত্যেক ব্যাচে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ৪০ জন করে অংশ নেন।

২৪ সেপ্টেম্বর, ২০১৯।