চাঁদপুরে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জমকালো আয়োজনে মধ্যে দিয়ে মোহনা টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় শহরের পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় থেকে সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের নেতৃত্বে শহরে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ডিএম শাহাজাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আয়শা রহমান লিলি, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার, শিক্ষক রিনা নন্দী, খন্দকার শাহানারা, ফাহমিদা ফারজানা, আমেনা বেগম, শাহিদা পারভিন, দীপক চন্দ্র দাস, রাজিয়া সুলতানাসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহনা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু।