চাঁদপুরে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও কেককাটা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউছুফ মিজি পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক। এসময় চাঁদপুর সদর উপজেলা শাখা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তরা বলেন, মৎস্যজীবীরা কারো ফেলনা পুতুল নয়। তারা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরে মানুষের আমিষের চাহিদা পূরণ করছে। তাই মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

২৩ মে, ২০২১।