চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
নেতৃত্বের পালাবদলে ২০২১-২২ রোটারী বর্ষে ক্লাবকে সঠিক নেতৃত্ব দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গত ২০ মে বিকাল ৪টায় ওয়েস্টার্ন কিচেন রেস্টুরেন্টে এক সভায় রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের নতুন কমিটি গঠন করা হয়।
ক্লাবের সভাপতি রোটার‌্যাক্টর জয় ঘোষের সভাপতিত্বে সভায় রোটার‌্যাক্টর শামীম আহমেদ খাঁনকে সভাপতি এবং রোটার‌্যাক্টর ফয়সাল ইসলামকে সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
ক্লাবের নব-নির্বাচিত সভাপতি শামীম আহমেদ খাঁন বলেন, রোটার‌্যাক্টদের সামাজিক ও দক্ষতা উন্নয়ন কর্মকান্ড আমাকে উৎসাহিত করে। যার ফলশ্রুতিতে ২০১৬ সালে আমার রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সাথে যুক্ত হওয়া। বিগত পাঁচ বছর রোটার‌্যাক্ট অঙ্গনে যুক্ত থেকে বিভিন্ন কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি রোটার‌্যাক্ট অঙ্গনে ও সমাজের মানুষের জন্য ভালো কিছু করার লক্ষ্যে কাজ করে যাবো।
ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা হলেন- ক্লাব উপদেষ্টা রোটার‌্যাক্টর জি এম মানসুর, সভাপতি রোটার‌্যাক্টর শামীম আহমেদ খাঁন, সদ্য বিদায়ী সভাপতি রোটার‌্যাক্টর জয় ঘোষ, সহ-সভাপতি রোটার‌্যাক্টর তানজিলা আক্তার তামান্না, রোটার‌্যাক্টর মোস্তফা শাহরিয়ার তানজিম, রোটার‌্যাক্টর মঞ্জুর আলম, সচিব রোটার‌্যাক্টর ফয়সাল ইসলাম, যুগ্ম সচিব রোটার‌্যাক্টর তানভীর হোসেন, প্রকাশনা সম্পাদক রোটার‌্যাক্টর জায়েদুর রহমান নিরব, কোষাধ্যক্ষ রোটার‌্যাক্টর হাবিবুর রহমান টিটু, ক্লাব সেবা পরিচালক রোটার‌্যাক্টর বুশরা বিনতে সাইদ, পেশা উন্নয়ন পরিচালক রোটার‌্যাক্টর মিঠুন চন্দ্র ত্রিপুরা, সমাজসেবা পরিচালক রোটার‌্যাক্টর সামিয়া নূর, আন্তর্জাতিক সেবা পরিচালক রোটার‌্যাক্টর রিতা রানী বৃষ্টি, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোটার‌্যাক্টর মরিয়ম আক্তার মিম, সার্জেন্ট অ্যাট আর্মস শাহ্ পরান ও রোটার‌্যাক্টর মফিজুল ইসলাম শাহেদ এবং সদস্য রোটার‌্যাক্টর সুব্রত চন্দ্র দে, রোটার‌্যাক্টর বাবু পাঠান, রোটার‌্যাক্টর রায়হান চৌধুরী, রোটার‌্যাক্টর সজীব দাস, রোটার‌্যাক্টর ফাহমি মাহমুদ, রোটার‌্যাক্টর আবু নাঈম খাঁন, রোটার‌্যাক্টর নিরব মামুন, রোটার‌্যাক্টর শাহাদাত হোসেন শাওন।
এই কমিটি ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১ বছর ক্লাবের দায়িত্ব পালন করবে।

২৩ মে, ২০২১।