চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কেজি গাঁজা জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর থেকে শরীয়তপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি শাহ-আলী ২ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। ব্যাগটির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

০৬ অক্টোবর, ২০২২।