কচুয়া ব্যুরো
কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অলিউল্যাহ নামের এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার পালাখাল মোল্লা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও আসবাবপত্রসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও জানান ক্ষতিগ্রস্ত অলিউল্যাহ মোল্লা ও তার পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত অলিউল্যাহ মোল্লা ও তার স্ত্রী নাছিমা বেগম জানান, বুধবার বিকালে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে ফ্যানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততোক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক অলিউল্যাহ নিঃস্ব হয়ে গেছেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ওইদিন বিকালে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের সহায়তাস্বরূপ চাল প্রদান করেন। পরবর্তী আর্থিক সহায়তা ও টেউটিন প্রদানের আশ^াস দেন তিনি।
০৬ অক্টোবর, ২০২২।
