স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্মিমারাচরে নদীতে ভ্রমণ করতে আসা লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া যুবক মিলন (৩০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক শহরের মোলহেড এলাকার ডাকাতিয়া নদীর অংশ থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত মিলন ঢাকা হাজারীবাগ (২১/২ গজ মহল) এলাকার কবির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শতাধিক বন্ধু নিয়ে জাহিদ-৪ লঞ্চ যোগে রাজরাজেশ^র এলাকায় পদ্মা নদীর পাড়ে ভ্রমণে আসেন মিলন। বিকেলে লঞ্চের তৃতীয় তলা থেকে মিলন ও তার অপর বন্ধু ফরহাদ (২৭) গোসল করার উদ্দেশে নদীতে ঝাঁপ দিলে সে পানিতে তলিয়ে যায়। এতে করে তার বন্ধু ফরহাদ সাঁতরে উঠতে পারলেও মিলন নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের খান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং একই সময় ওই স্থানে উপস্থিত হন নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও ডুবুরি দল বেশ সময় নিয়ে পদ্মা ও মেঘনা নদীর কালিগঞ্জ পর্যন্ত মিলনের সন্ধানে তল¬াশি করে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে নৌ পুলিশ থানায় একটি সাধারণ ডায়রি করে এবং বেতার বার্তা অন্যান্য নৌ থানা ও ফাঁড়িতে প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার
