স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন, সুস্থতা ও মুক্তি কামনায় চাঁদপুর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহামারি করোনায় সব মৃত্যুবরণকারীর আত্মার মাগফেরাত ও আক্রান্তদের আরোগ্য কামনা করা হয়।
দোয়াপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পূনরুদ্ধারে শহীদ জিয়ার সৈনিকেরা আওয়ামী লীগ সরকারের হামলা মামলা, গুম-খুন ও নির্যাতন-নিপীড়ন করে যাচ্ছে। এই সরকারের দুঃশাসন থেকে দেশের জনগণকে মুক্তি দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন ছাড়া কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ সরকারের অপসারণ এবং শোসন থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।
১৮ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে যুবদলের দোয়া মাহফিল ও আলোাচনা সভা
