স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার নেতৃত্বে কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় ১৫ আগস্টের ঘটনার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা। বেলা পৌনে ১০টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট, ২০২১।
