২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সব শহীদের স্মরণে
স্টাফ রিপোর্টার
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সব শহীদের স্মরণে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মিলাদ, গরিব-অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা
হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে শহরের ছায়াবাণী মোড় এলাকায় জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কে এম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য রিপন ভদ্র, শওকত গাজী, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ মহসিন, সদর উপজেলা যুবলীগের যুবনেতা মো. হোসেন ছৈয়াল, আবু নঈম নয়ন পাটওয়ারীসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণ আদালত পাড়া জামে মসজিদের ইমাম মাও. আনোয়ার হোসেন।
সবশেষে কয়েক শতাধিক গরিব-অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
২২ আগস্ট, ২০২১।
