চাঁদপুরে যুবলীগের আলোচনা ও কেককাটা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসভবন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি গাজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা ছোটবেলা থেকেই সংগ্রামী ও সাহসী ছিলেন। তিনি ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন। আমরা মনে করি, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ সৃষ্টি হতো না। তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার প্রত্যাশা মানুষ করতে পারত না। আমরা জননেত্রীর জন্য দোয়া করবো। তিনি যেন বার-বার এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।
২৯ সেপ্টেম্বর, ২০২১।