ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

ফরিদগঞ্জ ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে পালন হয়। দিনটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, উপজেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা, উপজেলা ওলামা লীগের দোয়া ও যুবলীগ দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণের করে।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ পৌর এলাকায় বর্ণাঢ্য র‌্যালি শেষে, দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
বেলা ১২টায় উপজেলার গল্লাক আদর্শ কলেজে জন্মদিনের আয়োজনে স্থানীয় সংসদ সংসদ মুহাম্মদ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুপুরে উপজেলা যুব আওয়ামী লীগ তাদের কার্যালয়ে আলোচনা সভা ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। যুবলীগের আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সংসদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন আহম্মেদ।
২৯ সেপ্টেম্বর, ২০২১।