চাঁদপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যুব সমাজের ভূমিকা ব্যাপক
……………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
চাঁদপুরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। শেখ ফজলুল হক মনির দুই শিশু পুত্রের একজন পরশ এবং চাঁদপুরের গর্ব নিখিলের নেতৃত্বে যুবলীগ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির আদর্শে আজও এগিয়ে যাচ্ছে যুবলীগ। যুবলীগ চাঁদপুরে সুসংগঠিত আছে। জেলা যুবলীগ নতুন করে গঠন হবে বলে আশা করি। দেশের জনসংখ্যার বিরাট একটি অংশ যুবক ও তরুণ সম্প্রদায়। তাই দেশের অগ্রগতি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবকদের ভূমিকা অপরিসীম। দেশে আজ মাদক জঙ্গিবাদের কালো থাবায় যুবক ও তরুরা পিছিয়ে দিচ্ছে। যুবকদের মাদক ও জঙ্গিবাদের কালো থাবা থেকে দূরে রাখতে হবে। যুবকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যুব সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি সবসময় যুবলীগের পাশে আছি এবং থাকবে ইনশাল্লাহ। আপনাদের উপর অর্পিত কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখের সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, জাহাঙ্গীর হোসেন বেপারী, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিজি প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার ১৫ ওয়ার্ড ও ১৪টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
১২ নভেম্বর, ২০২০।