চাঁদপুরে যুব বিউটি পার্লার সমিতির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা যুব বিউটি পার্লার সমিতির উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের রসূই ঘরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে বিউটি পার্লারগুলো নির্ধারিত কোন মূল্যতালিকা ছিলো না, কিন্তু আপনারা এখন তা করেছেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান। আমি আশা করি আপনাদের সংগঠনের মাধ্যমে মানুষ উপকৃত হবে। কোন সমস্যা বা অপকর্ম হলে আপনারা সংগঠনের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থাগ্রহণ করবো। জেলা প্রশাসন থেকে যদি আপনাদের কোন সহযোগিতা লাগে, তাহলে আমরা সহায়তা করবো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতদিন আমাদের একার সমস্যা ছিল। এখন থেকে আমরা একা নই, এখন আমরা একশ’। আগে আমরা কেউ একতাবদ্ধ ছিলাম না, একে অপরের পিছনে কথা বলতাম। আজ আমরা ঐক্যবদ্ধ। অবহেলিত মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে আমাদের পার্লারে কাজ করে তারা অর্থ উপার্জন করবে। চাঁদপুর জেলায় ৮৪টি পার্লার আমাদের সমিতির অন্তর্ভূক্ত। সরকারের ছোট ছোট কাজগুলোর সাথে আমরা চাঁদপুর জেলা যুব বিউটি পার্লার সমিতি সম্পৃক্ত থাকবো। ত্বকের সমস্যা হয় এমন পণ্য ব্যবহার করা যাবে না। এখন আমাদের একার সমস্যা মানে সবার সমস্যা। তাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো।
জেলা যুব বিউটি পার্লার সমিতির নওশিন রহমান রুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরাগ সেন রুপার পরিচালনা বক্তব্য রাখেন বিউটিশিয়ান সোহেল আহমেদ, নাছিমা আক্তার, রোকসানা ববি, তানজিলা আক্তার, মারিয়া আক্তার। তিথী, জয়তুন, সোহাগী সুপ্তি, শারমিন আক্তার ঝুমু, ফারহানা মিতু, মুক্তি ও মুন্না।
৭ সেপ্টেম্বর, ২০২০।