স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের পক্ষ থেকে জরুরি অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের উপর সিভিল সার্জন কার্যালয়ে ১৫ জন যুব সদস্য ও কালিপুর মাতৃসদন হাসপাতালের ৫ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঐ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন।
প্রশিক্ষণ প্রদান করেন ডা. এ এস এম সায়েম ও সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী জাহান লাভলী।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. মো. জহিরুল ইসলাম, ইউনিট কর্মকর্তা মো. বজলুল করিম চৌধুরী ও যুব প্রধান রাকিবুল হাসান।
প্রশিক্ষণপ্রাপ্তরা হচ্ছেন- রাকিবুল হাসান, খান আতাউর রহমান, সুমাইয়া আক্তার, ওমর বিন ইউসুফ চৌধুরী, আবুল বাশার নোমান, রিফাত হোসেন রাজা, তাহমিনা, নজরুল ইসলাম বাবু, আফসানা, জনি, হামিদ প্রধানীয়া, নিশাত বসু, দিলরাজ। জরুরি অক্সিজেন সেবা পেতে হটলাইন নম্বর-০১৭৩২৩২১৫৪৫।
১৬ জুলাই, ২০২১।
