চাঁদপুরে রেলওয়ের বিদ্যুতের লাইনে গাছ পড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

২টি স্টেশন অন্ধকারে নিমজ্জিত, কর্মকর্তা-কর্মচারীর দুর্ভোগ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে রেলওয়ের বিদ্যুতের প্রধান লাইনের তারে অবৈধ কাটা গাছ পড়ে রেলওয়ের বিদ্যুৎ সরবরাহের প্রধান ফায়ার হাউজের প্যানাল বোর্ড জ্বলে গেছে। এতে করে কন্টেন্ডেজচার, কার্টিস ও সার্কিট ব্যাকার জ্বলে রেলওয়ের অর্ধ লাখ টাকার যন্ত্রাংশসহ ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে বলে চাঁদপুরস্থ রেলওয়ের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান। এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ আলী রেলওয়ে একাডেমি এলাকায়। চাঁদপুর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অবৈধভাবে গাছ টাকায় সে কাটা গাছ রেলওয়ের বিদ্যুতের প্রধান লাইনের তারে পড়ে ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দুপুর প্রায় ২টা থেকে রাত ৮টা পর্যন্তÍ ২টি রেলওয়ে স্টেশনসহ উল্লেখযোগ্য সব জায়গা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে দেখা গেছে। বিদ্যুৎ না থাকায় রেলওয়ের স্টেশনের কর্মচারী ও কর্মকর্তাদের আবাসিক কোয়াটারে বসবাসরত সহস্রাধিক মানুষ দুর্ভোগ পোহাতে হয়ে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমি এলাকায় বিদ্যালয়ের বহুতল ভবনের প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আক্কাছ আলী হাই স্কুলের জন্য একটি ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হবে। সে ভবন নির্মাণের প্রয়োজনে রেলওয়ে থেকে অনুমতি সাপেক্ষে ভবনের কাছে থাকা গাছ কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চাঁদপুরস্থ বিদ্যুৎ বিভাগের এস.এস.এই/বিদ্যুৎ বিল্লাল হোসেন জানান, বড় ধরনের ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। এ ঘটনায় যে সব যন্ত্রাংশ নষ্ট হয়েছে, তাতে আমাদের অর্ধ লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতিসাধিত হয়েছে। এসব যন্ত্রাংশ চট্টগ্রাম রেলওয়ে থেকে আমাদের সরবরাহ করা হবে। পুরাতন যে সব যন্ত্রাংশ আছে তা দিয়ে বিদ্যুৎ লাইন সচল করা হয়েছে। আগামিকাল চট্টগ্রামে যন্ত্রাংশের তালিকা পাঠাবো।