
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নদী ভাঙন দুর্গতের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর পুরাণবাজার হরিসভা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। এসময় প্রায় ২ শতাধিক নদী ভাঙন কবলিত দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর সদস্য ও চাঁদপুরের সাবেক সংসদ সদস্য ফ্লা. লে. অব. এস এ সুলতান টিটুর স্ত্রী লায়ন পিডিজি নারগিস সুলতান।
দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর ত্রাণ কমিটির চেয়ারম্যান লায়ন জি এম হায়দার আলী বাবলু, হেডকোয়ার্টার রিজিউন চেয়ারম্যান লায়ন মো. আনিসুর রহমান, লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভীর প্রেসিডেন্ট লাইন ডা. উম্মে তাজ লাভলি, রিজিউন চেয়ারম্যান লায়ন শহিদুল ইসলাম শাকিল, ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক লায়ন হুমায়ন কবির, রিজিয়ন চেয়ারম্যান নাজমা পারভিন, লায়ন সাবেরা, লায়ন ফৌজিয়া, শাহনুর, দিদার, সুব্রতসহ সুরভী ক্লাবের সদস্যবৃন্দ।
২৫ আগস্ট, ২০১৯।
