চাঁদপুরে শিক্ষামন্ত্রীর উপহার প্রদান অব্যাহত

পৌরসভার ১৫ ওয়ার্ডে পুনরায় প্রদান

স্টাফ রিপোর্টার
আর একদিন কি দু’দিন পরই পবিত্র মাহে রমজান শুরু। বর্তমান সময়টা খুবই ক্রান্তিকাল। করোনাভাইরাসের এই ক্রান্তিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এখনো সাধারণ মানুষের পাশে আছেন। তাঁর উপহার তথা খাদ্য সহায়তা প্রদান এখনো অব্যাহত আছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের অসহায় মানুষের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে ৭.৫ টন চাল, ১৫শ’ লিটার তেল এবং ৩ টন আলু প্রদান করা হয়। অর্থাৎ প্রতি ওয়ার্ডে ৫০০ কেজি করে চাল, ১শ’ লিটার তেল ও ১শ’ কেজি করে আলু নেতৃবৃন্দের মাধ্যমে বিতরণ করা হয়। ডা. দীপু মনির বাসা থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সাইফুদ্দিন বাবু, এমরান হোসেন, কবির পাটওয়ারী, সাখাওয়াত হোসেন প্রমুখ।

২৩ এপ্রিল, ২০২০।